আন্তর্জাতিক ডেস্ক
পুরস্কারের সম্পূর্ণ অর্থ দান করলেন গ্রেটা থুনবার্গ
ফাইল ছবি
সম্প্রতি মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য পর্তুগালের মানবাধিকার বিষয়ক গুলবেনকিয়ান ফাউন্ডেশন পুরস্কার জিতেছেন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ।
তবে প্রাপ্ত ১১ লাখ ডলার পরিবেশ সংরক্ষণে আন্দোলনে থাকা কয়েকটি সংগঠনে দান করার ঘোষণা দিলেন গ্রেটা।
সোমবার পর্তুগিজ গুলবেনকিয়ান ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সংকট মোকাবিলার লড়াইয়ে অবদান রাখায় গ্রেটাকে পুরস্কারটির জন্য নির্বাচিত করা হয়েছে।
এমন খবরে উচ্ছ্বসিত গ্রেটা টুইটারে লিখেছেন, “এটা আমার জন্য অনেক সম্মানের। আমি আশা করি, এটা আমাকে বিশ্বে আরও ভালো কিছু করার জন্য সহায়তা করবে।”
এক ভিডিও পোস্টে তিনি বলেন, “অর্থের অঙ্কটা আমার কল্পনার থেকেও বেশি। তবে সমুদয় অর্থ দান করে দেওয়া হবে। আমার ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন ও প্রকল্পের মাধ্যমে, যারা সামনের সারিতে থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ও পরিবেশগত সংকটে ভোগান্তিতে পড়া মানুষজনকে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে।”
চলতি বছরের এপ্রিলে ডেনিশ এক ফাউন্ডেশন থেকে পুরস্কার হিসেবে পাওয়া ১ লাখ ডলার মূল্যের একটি পুরস্কার করোনাভাইরাসের কারণে সংকটে পড়া শিশুদের সহায়তায় দান করে দেন তিনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















