আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:২৬, ২১ জুলাই ২০২০
ইরানে করোনায় একদিনে রেকর্ড ২২৯ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে বাড়ছে করোনা সংক্রমণ। সাথে বাড়ছে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যাও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী মারা গেছেন। সাথে একদিনে ২ হাজারের বেশি করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত টেলিভিশনে দেওয়া বুলেটিনে বলেন, “দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, চব্বিশ ঘণ্টায় কভিড-১৯ এ আমরা আমাদের ২২৯ জন দেশবাসীকে হারিয়েছি। এতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩৪ জন।”
অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও গত কিছুদিন ধরে ইসলামিক প্রজাতন্ত্র ইরানে করোনার সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।
নতুন শনাক্ত ২ হাজার ৬২৫ জনসহ দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ৮২৭ জনে। ইরানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত ফেব্রুয়ারিতে।
নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইরান সরকার। রাজধানী তেহরানসহ অধিক আক্রান্ত অঞ্চলে পুনরায় বিধিনিষেধ আরোপ করার অনুমতি দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















