আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ২২ জুলাই ২০২০
চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু
চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে এবং সেটা ব্রাজিলে। ব্রাজিলে করোনা ভাইরাসে প্রতিদিন সংক্রমিত রোগির সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি ভ্যাকসিনটি ব্রাজিলের ৯ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে।
ব্রাজিলের সাও পাওলো ও চারটি রাজ্যের পাশাপাশি ফেডারেল জেলা ব্রাসিলিয়ার ১২টি গবেষণা কেন্দ্রে এই ট্রায়াল চলবে।
এই ৯ হাজার স্বেচ্ছাসেবীদের মধ্যে ৯শ চিকিৎসক বাকি সবাই স্বাস্থ্যকর্মী। সিনোভ্যাক ব্রাজিলের জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্রে বুতানতান ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হলে চুক্তি অনুযায়ী ১২০ মিলিয়ন ডোজ তৈরি করা হবে।
বিশ্বে প্রায় ২৩টি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে, যার মধ্যে তিনটি তৃতীয় ধাপে পৌঁছেছে। তবে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য এখনও কোন ভ্যাকসিন অনুমোদন পায়নি।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















