আন্তর্জাতিক ডেস্ক
নতুন করে করোনাভইরাস সম্পর্কে ব্রিফিং করলেন ট্রাম্প
মঙ্গলবার আবার নতুন করে করোনাভাইরাস মহামারি সম্পর্কে প্রাত্যহিক ব্রিফিং শুরু করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন এই দেশে এই রোগ সংক্রমণ বৃদ্ধি পাবার কারণে পরিস্থিতি ভাল হবার আগে হয়ত দূর্ভাগ্যবশত খারাপ হয়ে উঠতে পারে।
ট্রাম্প একাই হোয়াইট হাউজ থেকে মঙ্গলবার কথা বলেন । এতে তাঁর করোনাভাইরাস টাস্ক ফোর্সের কোন চিকিৎসা বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন না।
এই মারণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য প্রেসিডেন্ট মাস্ক পরার পক্ষে তাঁর কড়া বিবৃতি দেন। জন্স হপকিন্সের পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৮ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন এক লক্ষ একচল্লিশ হাজার লোক।
ট্রাম্প তাঁর পকেট থেকে একটি মাস্ক বের করে বলেন , পছন্দ করুন আর নাই-ইবা করুন মাস্কের একটি প্রভাব রয়েছে । আমিও মাস্ক ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি।
শুরুর দিকে করোনাভাইরাসকে পাত্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কিছুদিন আগে পর্যন্ত মাস্ক ব্যবহার করতে রাজি হচ্ছিলেন না। তবে এবার তিনি স্বীকার করলেন, করোনা যেভাবে মহামারি আকারে ছড়িয়ে গেছে, যুক্তরাষ্ট্রে এর পরিণতি আরো খারাপ হতে পারে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















