আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ২২ জুলাই ২০২০
ভারতের আকাশে এলিয়েন? নেট দুনিয়ায় তোলপাড়
পৃথিবী ও বিজ্ঞানের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হচ্ছে এলিয়েন বা ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব। এলিয়েন বা ভিনগ্রহবাসী নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। কেবল সাধারণ মানুষের মধ্যেই নয়, বিজ্ঞানী মহলেও এ নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। বছরের পর বছর যুগের পর যুগ চেষ্টা করেও মানুষ এই সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা অর্জন করতে পারেনি। এ কারণেই আকাশে অপরিচিত উড়ন্ত কোনো বস্তু বা ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) দেখলে মানুষ প্রথমেই ভেবে বসে, নিশ্চয়ই ভিনগ্রহবাসীর আগমন ঘটেছে।
এবার ভারতের আকাশে দেখা দিল ভিনগ্রহী যান? সেই ঘটনার একটা ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোলাকার উজ্জ্বল একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আকাশে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন গুরুগ্রামের এক বাসিন্দা। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।
জানা গেছে, সোমবার (২০ জুলাই) ভোর ৫টা নাগাদ হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের বাড়ি থেকে আকাশে গোলাকার ও উজ্জ্বল এক বস্তুকে উড়তে দেখেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। চমকে গিয়ে স্বামীকে বিষয়টি জানান তিনি। এরপরই ওই উড়ন্ত বস্তুর ভিডিও করেন দম্পতি।
আরো জানা গেছে, বেশ কিছুক্ষণ পর মেঘের আড়ালে চলে যায় উড়ন্ত বস্তুটি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতি আরো জানিয়েছেন, ‘গোলাকার বস্তুটি থেকে মাঝেমধ্যে আলো দেখা যাচ্ছিল।’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি নিয়ে এরই মধ্যে গবেষণা শুরু হয়ে গেছে। অনেকের মতে ওটি আসলে একধরনের মেঘ। আবার কেউ কেউ ইউএফও বলেই দাবি করছেন।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















