আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০১, ২২ জুলাই ২০২০
ট্রাম্প: আদমশুমারিতে অন্তর্ভূক্ত হবে না অবৈধ অভিবাসীরা
অভিবাসন বিরোধী মনোভাবের চরম বহিঃপ্রকাশ ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ জুলাই আরেকটি নির্বাহী আদেশ জারি করলেন। এর ফলে চলমান আদশশুমারিতে অন্তর্ভুক্ত হতে পারবে না অবৈধভাবে বসবাসরতরা।
অপর এক নির্বাহী আদেশে আদশশুমারি ফরমে ‘সিটিজেনশিপ’ কলাম রাখতে বলেছিলেন ট্রাম্প। কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করায় সে নির্দেশ কার্যকর হতে পারেনি।
এই আদেশের বিরুদ্ধেও আদালতে যাওয়ার হুমকি দিয়েছে মানবাধিকার ও অভিবাসীদের অধিকার নিয়ে কর্মরতরা।
মঙ্গলবার এই নির্বাহী আদেশ জারির সময় ট্রাম্প বলেছেন, যারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তারা কখনই ফেডারেল তহবিলের হিস্যা হতে পারে না। তাদের সাথে যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারণী ক্ষমতা শেয়ার করার প্রশ্নই উঠে না। আমার প্রশাসন কখনই এমন কোন ব্যক্তিকে সাপোর্ট করতে পারে না, যারা বেআইনীভাবে অবস্থান করছে। তারা তো স্থায়ী কেউ নয়। যে কোন সময় তাদেরকে চলে যেতে হবে নিজ নিজ দেশে। তাই এমন অবৈধদেরকে কখনোই রাজনৈতিক ক্ষমতা দিতে পারি না।
আদেশের কপি সরাসরি বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আদশশুমারি পরিচালিত হচ্ছে এই মন্ত্রণালয়ের নেতৃত্বে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















