ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২২ জুলাই ২০২০
আপডেট: ১৪:২৩, ২২ জুলাই ২০২০

শেষকৃত্য চলাকালীন বন্দুক হামলা, আহত ১৪

যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আহতরা প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক। তাদেরকে আলাদা আলাদা পাঁচটি হাপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা জানা যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শিকাগো পুলিশ ৬০ টি শেল উদ্ধার করেছে।

মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়, শিকাগোর ওয়েস্ট ৭৯ স্ট্রিটে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ এই বন্দুক হামলা চালানো হয়। হামলার পরেই এক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে কে বা কারা হামলা চালিয়েছে, এনিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।

একটি কালো গাড়িতে করে হামলাকারী শেষকৃত্যে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। যদিও এরপর ওই শেষকৃত্যে অংশ নেওয়া কিছু লোকও পালটা গুলি চালায় বলে জানা গেছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ