আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:১৬, ২২ জুলাই ২০২০
ভূমিকম্পে কাঁপল আলাস্কা, সুনামি সতর্কতা জারি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের দূরবর্তী পশ্চিম আলাস্কা উপদ্বীপ এলাকা। ৭.৮ মাত্রার এই ভূমিকম্পের পর সেখানে জারি করা হয়েছে সুনামির সতর্কতা সংকেত। এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মান সময় বুধবার সকাল ৬টা ১২ মিনিটে এই ভূমিকম্প হয়। এর অবস্থান আলাস্কার অ্যাঙ্কোরেজ এলাকা থেকে ৫০০ মাইল দক্ষিণ পশ্চিম এবং দূরবর্তী পেরিভিল এলাকা থেকে ৬০ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র থেকে পূর্বাভাসে বলা হয়েছে, “ভূমিকম্পটির মাত্রায় মনে হচ্ছে এর এপিসেন্টারের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে সুনামি ঢেউয়ের সম্ভাবনা আছে।”
উত্তর আমেরিকা অঞ্চলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূল এলাকায়ও সুনামির বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভূমিকম্পটি কয়েক শত মাইল দূর থেকেও টের পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















