ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২২ জুলাই ২০২০

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬ লাখ ২০ হাজার ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ থামানো যাচ্ছে না। সাথে বাড়ছে ভাইরাসটিতে প্রাণহানির সংখ্যা। এরই মধ্যে সারা বিশ্বের ৬ লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনা সংক্রমিত হয়ে।

আন্তর্জাতিক জরিপভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) বিকেল ৪ টা পর্যন্ত সারা বিশ্বের ৬ লাখ ২০ হাজার ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত  হয়ে মারা গেছেন।  

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৫৭ জন। মোট আক্রান্তের মধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯১ লাখ ৩৪ হাজার ৩৩২ জন রোগী।  

আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৮ জন। তালিকায় এর পরেই আছে ব্রাজিল। সেখানে মারা গেছে ৮১ হাজার ৫৯৭ জন।     

তালিকায় তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৫ হাজার ৪২২ জন। চতুর্থ স্থানে আছে মেক্সিকো। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা  ৪০ হাজার ৪০০ জন।  

মেক্সিকোর পরে পঞ্চম স্থানে আছে ইতালি। সেখানে মারা গেছেন ৩৫ হাজার ৭৩ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জনে।   

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ