আন্তর্জাতিক ডেস্ক
জার্মানির একটি রাজ্যের স্কুলগুলোতে নিষিদ্ধ হলো বোরকা-নিকাব
জার্মানির বাডেন ভুর্টেমব্যার্গ রাজ্যের স্কুলগুলোতে নিষিদ্ধ হয়েছে বোরকা-নিকাব। এখন থেকে বোরকা বা নিকাব পরে যাওয়া যাবে না অই রাজ্যের কুনু স্কুলে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজ্যটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। যদিও আগে থেকেই শিক্ষকদের জন্য বোরকা ও নিকাব নিষিদ্ধ করে রাজ্যটি।
দীর্ঘ বিতর্কের পরে বোরখা-নিকাব নিষিদ্ধ হলো বাডেন ভুর্টেমব্যার্গের স্কুলে। তবে কলেজ ছাত্রীদের আপাতত নতুন আইন থেকে ছাড় দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বিতর্কিত সিদ্ধান্তটি নিয়েই ফেলল জার্মানির বাডেন ভুর্টেমব্যার্গ রাজ্য। প্রশাসন জানিয়ে দিল এখন থেকে স্কুলে বোরখা বা নিকাব পরে যাওয়া যাবে না। এমন কিছু পরা যাবে না, যা মুখ ঢেকে রাখে।
ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, এক স্কুল ছাত্রীর মামলাকে ঘিরে এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটি। স্কুলে বোরকা বা নিকাব পরার পক্ষে হামবুর্গ আদালতে মামলা করেছিল ওই স্কুলশিক্ষার্থী। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে রাজ্যটির আদালত জানায়, রাজ্যের স্কুল আইন অনুযায়ী মুখ ঢেকে স্কুলে যেতেই পারে ছাত্রীরা। কিন্তু রাজ্য যদি স্কুল আইন বদলে ফেলে, সে ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হতে পারে। আদালতের এই রায়ের পরেই প্রশাসন স্কুল আইন বদলের তোড়জোড় শুরু করে।
বাডেন ভুর্টেমব্যার্গ প্রশাসন অবশ্য জানিয়েছে, এমনিতেই স্কুলে খুব বেশি ছাত্রী ম্মুখ ঢেকে আসত না। ফলে বিষয়টি নিয়ে এত শোরগোল হওয়ার কারণ নেই। দ্বিতীয়ত, কলেজ স্তরে এখনও এ বিষয়ে কোনও আইন করা হয়নি। সাধারণত কলেজেই প্রাপ্ত বয়স্ক মেয়ে যান। তাঁদের মুখ ঢাকার বিষয়টি আরও বেশি সংবেদনশীল। সে কারণেই আপাতত কলেজ স্তরের মেয়েদের বিষয়টি থেকে ছাড় দেওয়া হয়েছে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















