আন্তর্জাতিক ডেস্ক
ব্রাজিলে একদিনে রেকর্ড প্রায় ৬৮ হাজার আক্রান্ত
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে করোনা সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৬৭ হাজার ৮৬০ জনের শরীরে করোনাভাইরাসের শনাক্ত করা হয়েছে।
বর্তমানে দেশটিতে সরকারি হিসেবে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২২ লাখ ৩১ হাজার। তালিকায় ব্রাজিলের ওপরে কেবল যুক্তরাষ্ট্র, ৪১ লাখ ছাড়িয়েছে।
আক্রান্তের সাথে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২৮৪ জন। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৭১ জন। মৃত্যুর বৈশ্বিক তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশটি।
বিশেষজ্ঞদের ধারণা, ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা অনেক বেশি। দেশটিতে প্রয়োজনের তুলনায় পরীক্ষা করা হচ্ছে খুব কম।
পাঁচ মাস আগে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় ব্রাজিলে। কিন্তু সংক্রমণ রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। কভিড-১৯ নিয়ন্ত্রণে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধের ঘোর বিরোধী দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। অথচ তিনি নিজেই করোনায় আক্রান্ত!
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















