ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ২৩ জুলাই ২০২০

বিশ্বের পঞ্চম সম্পদশালী মুকেশ আম্বানি

বিশ্বের সম্পদশালীদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। এর আগে তিনি সেই তালিকার সপ্তম স্থানে ছিলেন।

হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর রিয়েল টাইম বিলিয়নিয়ারস লিস্টে পঞ্চম অবস্থানে উঠে এলেন আম্বানি। 

বর্তমানে শিল্পপতি মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২০ বিলিয়ন ডলার বা ৪.৪৯ শতাংশে।  

করোনাকালে গোটা বিশ্বের মতো ভারতেও অর্থনীতি অনেকটাই স্থবির। এর মধ্যেও হু হু করে বাড়ছে আম্বানির সম্পদের পরিমাণ।

১০ জুলাই বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে এই স্থান দখল করেন তিনি।

ওই দিন রিলায়েন্স মালিকের মোট সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ১০০ কোটি ডলার। গতকাল সেটি আরও বেড়ে যায়।

বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য রেকর্ড বেড়ে ২ হাজার ১০ রুপিতে পৌঁছায়। এতে আম্বানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪.৪৯ শতাংশ.

ফোর্বসের তালিকার শীর্ষে থাকা আমাজনের প্রধান জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৩৬০ কোটি ডলার। এরপরেই আছেন মাইক্রোসফটের বিল গেটস, তার সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৮০ কোটি ডলার। 

তৃতীয় অবস্থানে থাকা আরনল্ট পরিবারের সম্পত্তি ১১ হাজার ২১০ কোটি ডলারের। তালিকাটিতে চতুর্থ অবস্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তার সম্পদের পরিমাণ ৮ হাজার ৮৩০ কোটি ডলার। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ