আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলের উদ্দেশ্যে উড়াল দিল চীনের প্রথম রোভার যান
ফাইল ছবি
প্রথমবারের মতো মঙ্গলে রোভার যান পাঠাল চীন। স্থানীয় সময় দুপুর ১২.৪০টায় হাইনান আইল্যান্ডের ওয়েনচ্যাঙ্গ স্পেসপোর্ট থেকে এই অভিযান পরিচালনা হয়।
বিবিসি জানায়, একটি লং মার্চ ফাইভ রকেটে করে ছয় চাকার রোবটটি মঙ্গলের উদ্দেশ্যে উড়াল দেয়। ফেব্রুয়ারি নাগাদ এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর কথা।
এদিকে এই মাসের শেষে মঙ্গলে পঞ্চম রোভার অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। তার এক সপ্তাহ আগেই চীন তার প্রথম রোভার যানটি পাঠাল লাল গ্রহে।
তিয়ানওয়েন-১ বা 'স্বর্গের কাছে জিজ্ঞাসা' নামে এই রোভার যান আরও দুই থেকে তিন মাস মঙ্গলের ভূপৃষ্ঠে অবতরণ করবে না।
১৯৭০ সালের মার্কিন ভাইকিং ল্যান্ডার অবতরণের কৌশলগত সাফল্যের বিষয়টি পর্যবেক্ষণ করবে এটি।
এদিকে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সোমবার মঙ্গলে মহাকাশযান পাঠায় আরব আমিরাত। একাধিকবার সময় পিছিয়ে হোপ নামে এই মহাকাশ যান মঙ্গলে পাঠায় আরব দেশটি।
৩০ জুলাই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের পরবর্তী প্রজন্মের রোভার অভিযান পরিচালনা করবে মঙ্গলগ্রহে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















