ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২৩ জুলাই ২০২০

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন কুয়েতের আমির

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। নিজ দেশের হাসপাতালে ভর্তিও ছিলেন। শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় অধিকতর  চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আমিরের অনুপস্থিতিতে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বৈমাত্রেয় ভাই যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ। খবর এএফপি

বৃহস্পতিবার আমিরের দপ্তরের বরাত দিয়ে সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেইউএনএ জানিয়েছে, “চিকিৎসার জন্য আমির শেখ সাবাহ আজ ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন।”

আমিরের অসুস্থতায় বর্তমান পরিস্থিতিতে ‘আংশিক শাসক’ হিসেবে দেশটির ক্ষমতার মসনদে বসেছেন ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন শেখ সাবাহ। ২০০২ সালে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। এর দুই বছর পর তার হার্টে একটি পেস মেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্র নালিতে অস্ত্রোপচার করা হয়।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ