ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২৩ জুলাই ২০২০

‘২০২১ সালের আগে ভ্যাকসিনের আশা করা উচিত নয়’

সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের ভ্যাকসিন ইতিবাচক সফলতা পেয়েছে।

ভ্যাকসিন দুইটির বাজারজাতের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। বিশ্বজুড়ে ভ্যাকসিন তৈরির এই প্রক্রিয়ায় খুশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচ'ও। 

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০২১ সালের আগে করোনার প্রথম ভ্যাকসিনের আশা করা উচিত হবে না। রয়টার্সের দেওয়া তথ্য মতে, ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

বুধবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও'র জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, আমরা ভ্যাকসিন তৈরিতে ভালভাবেই এগোচ্ছি। একাধিক ভ্যাকসিনের এখন তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

তিনি বলেন, নিরাপত্তা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রেক্ষিতে এগুলোর কোনোটিই এখনও অসফল হয়নি৷ এটা ভাল দিক। তবে বাস্তবতা হলো, আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতেই হবে ভ্যাকসিনের জন্য।

মাইক রায়ান আরও জানান, ভ্যাকসিন তৈরি ও বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে৷ কারণ বিশ্ববাসীর মঙ্গলের জন্যই এই ভ্যাকসিন। মহামারি ধনী-গরিব ভেদাভেদ করে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ