আন্তর্জাতিক ডেস্ক
ঈদের আগে আরব আমিরাতে ৫১৫ বন্দি পেল মুক্তি
পবিত্র ঈদুল আজহার আগে সংযুক্ত আরব আমিরাতের ৫১৫ জন বন্দিকে মুক্তি দিলেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। আরব নিউজ জানিয়েছে, বন্দিদের মধ্যে যারা আর্থিক কারণে মুক্তি পাচ্ছিলেন না তাদের সমস্যাও দূর করা হয়েছে।
অপরাধীদের সাধারণ জীবনে ফেরাতে পবিত্র ঈদের মহিমা ছড়িয়ে দিতে আমিরাতে প্রতি বছর এভাবে ক্ষমা করা হয়। তারা যেন জেল থাকা ছাড়া পেয়ে সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই সুযোগও করে দেয়া হয়। করোনার কারণে আমিরাতের প্রশাসন এবার বেশি উদারতা দেখাচ্ছে। অল্প অপরাধ করা বন্দিদের আগেই মুক্তি দেয়া হয়েছে।
দেশটিতে এবার ঈদুল আজহা উপলক্ষে পাবলিক ও প্রাইভেট সেক্টরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের নামাজ জুমার নামাজের মতো বাড়িতে পড়তে বলা হয়েছে।
এদিকে আরব আমিরাতে এখন পর্যন্ত ৫৮ হাজার ২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫১ হাজার ২৩৫ জন সেরে উঠলেও মারা গেছেন ২৪৩ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















