বিশ্ব ডেস্ক
একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ৬১৯৯
ফাইল ছবি
করোনাভাইরাসে একদিনে রেকর্ড ২ লাখ ৮৯ হাজারের বেশি সংক্রমণ দেখলো বিশ্ব। এদিকে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ছয় হাজার ১৯৯ জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৪২ হাজার ৬৮৮ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৯৭ লাখ ২৩ হাজার ৯৪৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ১৭১ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৩১ হাজার।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এক হাজার ১৪১ জনের মৃত্যু দেখলো। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসজনিত কারণে এক লাখ ৪৮ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট ৪২ লাখ ৪৮ হাজারেরও বেশি সংক্রমিত।
এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। এদিন ৭৬১ জনের মৃত্যু দেখেছে দেশটি। মেক্সিকো মারা গেছে ৭১৮ জন। এদিকে দক্ষিণ আফ্রিকায় গত ২৪ ঘণ্টায় ২৫০ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ইরানে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২১৫ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















