আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬, ২৫ জুলাই ২০২০
সমুদ্র তীরে ৭৫ ফুট লম্বা তিমি
ইন্দোনেশিয়ার একটি সমুদ্র তীরে দেখা গেল একটি বিরাট নীল তিমি। সমুদ্র তীর থেকে তোলা এর ছবি ভাইরাল হয়েছে। এই বিশাল প্রাণীটি ছিল লম্বায় ৭৫ ফুট।
সমুদ্রের গভীর থেকে সেটি ভুল করে তীরের দিকে চলে আসে। পরীক্ষার পরে দেখা যায় ইতিমধ্যেই সেটি মারা গেছে। বহু মানুষ এই অতিকায় জীবের মৃত্যুতে শোক প্রকাশও করেছেন।
ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার বাসিন্দারা সমুদ্রের নীল তিমি দেখতে পাড়ে গিয়ে জমা হয়েছেন। নুনহিলার না বাতু কপালা সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পাওয়া যায় ওই বিশাল তিমিটিকে।
সমুদ্র সৈকতে বিশাল নীল তিমির খবর পেয়েই স্থানীয় লোকেরা নীল তিমি দেখতে জড়ো হয়ে যায়। কীভাবে এই জীব মারা গেল তা এখনও জানা যায়নি। তবে এক কর্মকর্তাদের বক্তব্য, খুব সম্ভবত ওই প্রাণীটি অন্য কোথাও মারা গেছে, তারপরে সেটি ভেসে ভেসে এসেছে এই সমুদ্র সৈকতে।
এমন ঘটনা একাধিকবার ঘটেছে। গত বছরের অক্টোবরেও কুপাংয়ের কাছে ৭টি তিমির মৃতদেহ পাওয়া গিয়েছিল।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















