আন্তর্জাতিক ডেস্ক
করোনা আক্রান্ত যাত্রীর চিকিৎসার ব্যয়ভার নেবে এমিরেটস
কোনো যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসা এবং কোয়ারেন্টাইনে থাকার ব্যয়ভার বহন করবে এমিরেটস। এমন নিশ্চয়তা দিল দুবাইভিত্তিক এই এয়ারলাইন্স।
এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিমানের সব ধরনের যাত্রীরাই এই সুবিধা পাবেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
এমিরেটসের বিমানে যাত্রার পর কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে চিকিৎসার খরচ বাবদ প্রতি যাত্রীকে সর্বোচ্চ ১ লাখ ৭৩ হাজার ডলার দেওয়া হবে।
আক্রান্ত যাত্রীকে কোয়ারেন্টাইনে থাকতে হলে তাকে প্রতিদিন সর্বোচ্চ ১০০ ডলার করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ চিকিৎসা খরচ এবং কোয়ারেন্টাইনের পুরো খরচই বহন করবে এমিরেটস।
এমিরেটস গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আহমেদ বিন সায়েদ আল মাকতুম এক সংবাদ সম্মেলনে বলেন, যাত্রীদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এমিরেটস।
শুধু এমিরেটসই নয় এর আগে পর্যটকদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে উজবেকিস্তানকে। দেশটি জোর দিয়ে বলেছে, তাদের দেশে যেসব পর্যটক ঘুরতে যাবেন তারা করোনায় আক্রান্ত হবেন না। যদিও বা আক্রান্ত হন তবে আক্রান্ত ব্যক্তিকে ৩ হাজার মার্কিন ডলার দেওয়া হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















