ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২৫ জুলাই ২০২০

করোনায় আক্রান্ত ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনিই ভারতের প্রথম কোনও মুখ্যমন্ত্রী যিনি করোনায় আক্রান্ত হলেন।

শিবরাজ নিজেই টুইট করে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় তিনি জানান, কয়েকদিন ধরেই তার শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। সে কারণেই নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে জানান তিনি।

এর সাথে তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন তারা সবাই যেন নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ