আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ২৫ জুলাই ২০২০
যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়
মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। ক্যাটাগরি তিন মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস স্থানীয় সময় শনিবার রাতে বা রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে। খবর সিএনএন এর।
ডগলাস নামের এ ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ মাইল কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। -পার্সটুডে, ভয়েস অব আমেরিকা, বিবিসি
দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে ঝড়টি। এসময় শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে।
ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিঘণ্টায় ১১১ থেকে ১২৯ গতিবেগ সম্পন্ন ঝড়কে ক্যাটাগরি ৩ হিসেবে ধরা হয়। ভূপৃষ্ঠে আঘাত হানার সময় গতি কমে ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আসবে ডগলাস। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।
হনোলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবারে ঘূর্ণিঝড় ডগলাস ক্যাটাগরি-৪ এ পরিণত হয়েছিল তবে দিন শেষে তা ক্যাটাগরি-৩ এ নেমে আসে। আঘাত হানার সময়ে এটির স্তর আরো নেমে আসবে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















