বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১০:১৪, ২৬ জুলাই ২০২০
কিমের রাজ্যে ‘করোনার হানা’, জরুরি অবস্থা জারি
ফাইল ছবি
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এতদিন বুক ফুলিয়ে বলেছিলেন, তার দেশ করোনামুক্ত। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা মতভেদ সৃষ্টি হয়েছে। এবার দেশটিই স্বীকার করেছে যে, কায়সং শহরে এক সন্দেহভাজন করোনা রোগী পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনের বরাত দিয়ে এপি জানায়, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর ক্যাসং এরইমধ্যে লকডাউন করা হয়েছে। এছাড়া মহামারি রোধে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছে। তাকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। যদি ওই ব্যক্তির করোনা শনাক্ত হয় তাহলে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনা কেস।
খবরে আরো বলা হয়েছে, ওই ব্যক্তির সন্দেহভাজন করোনা উপসর্গ পাওয়ায় ‘সর্বোচ্চ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে যারা যারা ছিল সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















