বিশ্ব ডেস্ক
হিন্দু বৃদ্ধের শেষকৃত্য করল মুসলিম যুবক
বার্ধক্যজনিত কারণে ভারতের কর্নাটকে ৬২ বছরের বৃদ্ধ ব্রাহ্মণের মৃত্যু হয়েছে। কিন্তু করোনার ভয়ে পরিবারের কেউ তার দেহ চোখে একবার দেখতেও রাজি হননি।
শেষ পর্যন্ত বৃদ্ধের শেষকৃত্যে এগিয়ে এলেন আসিফ নামে এক মুসলিম যুবক। হিন্দু রীতি মেনে মুখাগ্নি ও ছাই সংগ্রহ করে উদ্দিনাহিথলুর কাছে ভাদাভান্দেশ্বরা মন্দিরের কাছে সমুদ্রের পানি সেই ছাই বিসর্জন দিয়েছেন আসিফ।
মুহাম্মদ আসিফ বৃহস্পতিবার বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেছেন।
বৃদ্ধের শেষ ইচ্ছে ছিল যে তার শরীরের শেষ অংশটুকু যেন ওই সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু করোনার ভয়ে পরিবারের কেউই সেই দেহ ছোঁয়া তো দূরের কথা, একবার দেখতেও রাজি হননি।
বৃদ্ধ অবিবাহিত ছিলেন, তার চার ভাইবোন রয়েছেন। তাদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করা হয়, কিন্তু কেউই শেষকৃত্য করতে রাজি ছিলেন না। শ্মশানেও দেহ নিয়ে যেতে অস্বীকার করেন তারা।
মনে করা হচ্ছে, করোনাভাইরাস সংক্রমণের ভয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। যদিও হাসপাতাল থেকে বৃদ্ধের মৃত্যুর কারণে বার্ধক্যজনিত রোগের কথা উল্লেখ করা হয়েছিল।
গত ২০১৮ সাল থেকে মুলকির একটি অনাথ আশ্রমে থাকতেন ওই বৃদ্ধ। আসিফই তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওই আশ্রমে নিয়ে গিয়েছিলেন।
আসিফ জানিয়েছেন, শেষ কয়েকদিন ধরে বৃদ্ধ খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পরেই মুলকির সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাইপারটেনশন ও ডায়াবেটিসের সমস্যা ছিল ওই বৃদ্ধের।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















