আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৪০, ২৬ জুলাই ২০২০
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হানা
শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হানা। ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস এখন কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের ৩২টি কাউন্টিতে দুর্যোগের ঘোষণা দিয়েছেন । ঘূর্ণিঝড় হানা এখন এক মাত্রার হারিকেনের পর্যায়ে আছে; পাঁচ ধাপের সর্বনিম্ন মাত্রা।
বিবিসি জানায়, হানা শনিবার পাদ্রি দ্বীপ দিয়ে স্থলে উঠে আসে। কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালানো হানার ঝোড়ো বাতাস ঘরের ছাউনি উড়িয়ে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করে বলেছে, ‘পোর্ট ম্যানসফিল্ড থেকে সার্জেন্ট পর্যন্ত টেক্সাসের উপকূল বরাবর এলাকাজুড়ে প্রাণঘাতী জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে।’
এদিকে প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া হারিকেন ডগলাস ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হাওয়াই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এনএইচসি।
দুটি ঝড়ের গতিবিধির ওপরই তার প্রশাসন গভীরভাবে নজর রাখছে বলে এক টুইটে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে টেক্সাস। এর ওপর হাজির হানার দুর্যোগ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















