আন্তর্জাতিক ডেস্ক
করোনায় অস্ট্রেলিয়ায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু
সংগৃহীত
অস্ট্রেলিয়ায় নতুন করে আবারও করোনা সংক্রমণ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ৪৫০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। সাথে মারা গেছেন রেকর্ড সংখ্যক করোনা রোগী।
অস্ট্রেলিয়া সরকারের বরাত দিয়ে রবিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে, যা করোনার সংক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা।
এই নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর সংখ্যা খুব কম হলেও বিষয়টি অনেক উদ্বেগ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া।
নতুন আক্রান্ত ও মৃত্যুর বেশির ভাগই ভিক্টোরিয়া প্রদেশের। নতুন মৃতদের সবাই ভিক্টোরিয়ার। রাজ্যের প্রধান প্রশাসক ড্যানিয়েল অ্যান্ড্রুস জানিয়েছেন, মৃতদের বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে। করোনা নিয়ে এএফপি’র নিজস্ব তথ্য-উপাত্তের হিসেব মতে, অস্ট্রেলিয়ায় এর আগে করোনায় একদিনে এত মানুষের মৃত্যু হয়নি।
করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল অস্ট্রেলিয়া। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখনো মাত্র ১৪ হাজার। অস্ট্রেলিয়ায় বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ চলছে। ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে গুচ্ছ সংক্রমণের ঘটনা ঘটছে। সংক্রমণ রোধে আবার লকডাউন আরোপ করা হয়েছে শহরটিতে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















