ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৬ জুলাই ২০২০

ভারতে করোনায় মৃত্যু ৩২ হাজার ছাড়িয়েছে

করোনা সংক্রমণে আক্রান্তের তালিকায় ভারত আছে তৃতীয় স্থানে। মৃতের তালিকায় আছে ষষ্ঠ স্থানে। দেশটিতে করোনার সংক্রমণ কিছুতেই আটকানো যাচ্ছে না। প্রতিদিনই ৪০ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৮ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭০৫ জন। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ হাজার।

ভারতে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৫২২ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩২ হাজার ৬৩ জন।

এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দেশটির ৮ লাখ ৮৫ হাজার ৫৭৭ জন। সুস্থতার হার শনাক্তের বিপরীতে ৬৩ দশমিক ৯১ ভাগ।

এনডিটিভি জানায়, গত ২ জুলাই থেকে সর্বশেষ তিন সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তখন করোনা শনাক্ত ছয় লাখ ছাড়িয়েছিল।

এই শুক্রবারের আগের শুক্রবার ১০ লাখ শনাক্তের ঘর স্পর্শ করে। এরপর থেকে প্রায় ৩ লাখ শনাক্ত হয়েছে। গত চার দিন টানা ৪৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বেড়েছে প্রাণহানির সংখ্যাও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ