আন্তর্জাতিক ডেস্ক
প্রতিদিন পাহাড়ে উঠে অনলাইন ক্লাস!
করোনাভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে চলছে ক্লাস। কিন্তু গ্রামে মোবাইল নেটওয়ার্ক না থাকায় প্রতিদিন পাহাড়ে চড়তে হয় এক কিশোরকে।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। রাজস্থানের বারমারের এক গ্রামের বাসিন্দা এ কিশোর হরিশ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কিশোর হরিশের এ গল্প।
করোনার কারণে স্কুল বন্ধ হওয়ায় চলছে অনলাইন ক্লাস। তবে ফোনে নেটওয়ার্ক নিয়ে সমস্যায় পড়ায় হরিশের বাড়ে দুঃশ্চিন্তা। শেষপর্যন্ত পাহাড়ে উঠে ক্লাস করার বিষয়েই মনস্থির করে ফেলে সে। নয়ত ক্লাস করতে না পারলেই পিছিয়ে পড়বে সে। তাই প্রতিদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে পড়ে সে।
টেবিল-চেয়ার, বই-খাতা হাতে নিয়েই আট’টার মধ্যে পাহাড়ে ওঠে পড়ে হরিশ। দুপুর দু’টা পর্যন্ত ক্লাস করে ফের নেমে আসে সে। গত ৩৪ দিন ধরে এভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে স্থানীয় জওহর নবোদয় বিদ্যালয়ের এই শিক্ষার্থী।
হরিশের ছবি টুইটারে শেয়ার করেছেন সাবেক ক্রিকেট তারকা বীরেন্দ্র শেহবাগও। তিনি এই কিশোরের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। শেহবাগ লিখেছেন, ‘হরিশ নামে রাজস্থানের বারমারের এক ছাত্র অনলাইন ক্লাসের জন্য নেটওয়ার্ক পেতে একটি পাহাড়ে ওঠে। সকাল আটটা থেকে দুপুর দু’টা পর্যন্ত ক্লাস করে বাড়ি ফেরে। হরিশের এই লড়াই যথেষ্ট প্রশংসনীয়। প্রয়োজনে তাঁকে সাহায্য করতে চাই।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















