আন্তর্জাতিক ডেস্ক
চীন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন কনস্যুলেট কর্মীরা
চীনের চেংডু শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কর্মীরা চীন ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। চীন সোমবারের মধ্যে এই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়ার পর সেখানকার কর্মকর্তারা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভবন খালি করতে শুরু করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চেংডুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনের ভেতর থেকে দেশটির প্রতীক নামিয়ে ফেলা হয়েছে। কর্মীরাও চলে যাওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। কনস্যুলেট প্রাঙ্গনে তিনটি বড় ভ্যান প্রবেশ করতেও দেখা গেছে বলে জানায় রয়টার্স। পুলিশ কনস্যুলেট প্রাঙ্গনের বাইরে অবস্থান নিয়েছে এবং সেটির সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
চেংডু কনস্যুলেট বা বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। রয়র্টাসের পক্ষ থেকে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
ওয়াশিংটনের অভিযোগ, ‘মেধাস্বত্ব’ চুরি করতে চীন সরকার তার দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে। চীনা নাগরিকরা ভিসা আবেদনে প্রকৃত পরিচয় বা চীনের সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্কের তথ্য গোপন করে যুক্তরাষ্ট্র যাচ্ছে। এমনকি চীন সেনাবাহিনীর বিজ্ঞানীদের গবেষণার নামে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করেছে অভিযোগে গত মঙ্গলবার হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।
কনস্যুলেট বন্ধের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। শুক্রবার বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পরপরই একদল লোককে হিউস্টনে চীনের কনস্যুলেট প্রাঙ্গনের পেছনের দরজা দিয়ে জোর করে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। যাদের দেখে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা বলে মনে হয়েছে বলে জানায় রয়টার্স।
বাণিজ্য যুদ্ধ, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ, হংকংয়ে চীনের নিরাপত্তা আইন জারিসহ নানা বিষয় নিয়ে গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়ার প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে চীন শুক্রবার সিচুয়ান প্রদেশে মার্কিন কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয়।
শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছে, ‘‘এটা আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। চীন এর জবাব দেবে।”যদিও কীভাবে জবাব দেয়া হবে সে বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















