বিশ্ব ডেস্ক
আপডেট: ১২:২৮, ২৭ জুলাই ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সহস্রাধিক প্রাণ ঝরছে
চারদিন ধরে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সহস্রাধিক প্রাণ ঝরছে। এমন পরিস্থিতিতে শিশুদের স্কুলে পাঠানো ঠিক হবে কি না, এ নিয়ে চরম বিতর্কে মাঝে দেশটি পুরোপুরি শাটডাউনে নিতে বলছেন বিশেষজ্ঞরা। খবর সিএনএন'র।
খবরে বলা হয়, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষকরা বলেছেন, আগামী ১৫ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ মৃত্যু এক লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যাবে।
গোটা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৩ লাখ ৭১ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে এক লাখ ৪৯ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হতে পেরেছে ২০ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডওমিটার এসব তথ্য দিয়েছে।
হাসপাতালে কোভিড রোগীর দীর্ঘ লাইন, পরীক্ষায় বিলম্বসহ নানা জটিলতা দেখে হিউস্টন মেয়র সিলভেস্টা র টার্নার এবং লস এঞ্জেলসের মেয়র এরিক গারচেট্টি পরামর্শ দিচ্ছেন, দ্বিতীয়বারের মতো লকডাউনে যাওয়ার নির্দেশ দেওয়ার এখনই সময়। দুই মেয়র ছাড়াও সিডিসির দেড়শজন প্রখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ, বিজ্ঞানী, শিক্ষক ও নার্সসহ অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞের স্বাক্ষরিত একটি চিঠি ট্রাম্প প্রশাসন বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে গোটা দেশ শাটডাউন করার কথা বলা হয়।
যুক্তরাষ্ট্রে সর্বাধিক করোনা সংক্রমণ ও মৃত্যু হওয়া ক্যালিফোর্নিয়ায় গত শুক্রবার ১৫৯ জনের মৃত্যুর কথা জানানো হয়। করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত একদিনে মৃত্যুর বিবেচনায় সেখানে এটিই সর্বোচ্চ। সেখানকার অর্ধেক মৃত্যুই ঘটেছে লস এঞ্জেলসে। এ পর্যন্ত চার হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে লস এঞ্জেলসে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে চার লাখ ৪৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে জানায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















