ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ২৭ জুলাই ২০২০

বিশ্বব্যাপী সুস্থ হওয়ার সংখ্যা এক কোটি ছাড়াল

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। বাড়ছে মৃতের সংখ্যা। তবে বিশ্বব্যাপী সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) পর্যন্ত সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক কোটি ৪২ হাজার ৫৮৪ জন। এছাড়া মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬৪ লাখ ১৩ হাজার ৯৫৪ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৫৭ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। করোনায় সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে  শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ লাখ ৭১ হাজার ৮৩৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন। ব্রাজিলে এখন পর্যন্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৫২ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন। ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮১২ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ