ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২৭ জুলাই ২০২০

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ৬ লাখ ছাড়াল

বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে প্রকোপ দেখাচ্ছে করোনাভাইরাস। ইতোমধ্যে ভাইরাসটি কেড়ে নিয়েছে সাড়ে  ছয় লাখ মানুষের প্রাণ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত হয়ে সারাবিশ্বের ছয় লাখ ৫২ হাজার ৩৪৩ জনমারা গেছেন। এদিকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৬৪ লাখ ২৪ হাজার ৮৪১ জন।তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫২হাজারের বেশি মানুষ। 

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ৪৩ লাখ ৭২ হাজার রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় দেড় লাখ মার্কিনি।

তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে ২৪ লাখ ২০ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৮৭ হাজারের বেশি।

আক্রান্তে তৃতীয় স্থানে আছে ভারত। দেশটিতে ১৪ লাখ ৩৭ হাজারের মতো শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩৩ হাজার মানুষ। মৃতের হিসাবে অবশ্য ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

যুক্তরাজ্য ৪৫ হাজার ৭৫২ মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যদিও দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ। আর ৪৩ হাজার ৬৮০ জনের মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো; দেশটিতে আক্রান্ত প্রায় চার লাখ। এছাড়া ৩৫ হাজারের মতো মৃত্যু নিয়ে পঞ্চম স্থানে থাকা ইতালিতে আক্রান্ত আড়াই লাখের কম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ