আন্তর্জাতিক ডেস্ক
করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের এক পোষা বিড়াল!
সংগৃহীত
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে একটি পোষা বিড়াল। তার মধ্যে সামান্য উপসর্গ দেখা গেছে জানিয়েছে কর্তৃপক্ষ।-বিবিসি
দেশটির পশু বিষয়ক প্রধান চিকিৎসক ক্রিস্টিন মিডলমিস জানিয়েছেন, এই প্রথম যুক্তরাজ্যে কোনো প্রাণী কোভিড-১৯ রোগে আক্রান্ত হলো। তবে কর্তৃপক্ষ দাবি করছে, বিড়ালটির মাধ্যমে তার মালিক অথবা অন্য কোন প্রাণী আক্রান্ত হয়েছে এরকম কোন প্রমাণ নেই।
ওয়েব্রিজে বুধবার এক পরীক্ষায় এই সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এই বিড়ালের মাধ্যমে আর কোথাও ভাইরাস ছড়ায় কিনা তার ওপর নজর রাখা হচ্ছে। ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে, কোনো প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলার জন্য।
ক্রিস্টিন মিডলমিস বলেন, কোনো প্রাণীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। বিড়ালটির শরীরে খুব সামান্যই উপসর্গ দেখা দিয়েছে। সেখানে অন্য কোন পোষা প্রাণীও মানবদেহে করোনাভাইরাস ছড়াতে পারে বলেও প্রমাণ পাওয়া যায়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















