ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ২৭ জুলাই ২০২০

করোনায় আক্রান্ত ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান। বিবিসি জানায়, ৫৪ বছর বয়সী ও'ব্রায়ান সেলফ আইসোলেশনে আছেন এবং ঘর থেকে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে শীর্ষ পর্যায়ে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ট্রাম্পের সঙ্গে ও'ব্রায়ানের সর্বশেষ কখন দেখা হয়েছিল। 

তবে দুই সপ্তাহ আগে মিয়ামি সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তিনি। এক সূত্রে জানা যায়, ও'ব্রায়ান এক সপ্তাহের জন্য তার অফিসের বাইরে ছিলেন। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার পর তিনি করোনায় আক্রান্ত হন।

সারা বিশ্বের করোনা আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন প্রায় দেড় লাখ মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ