বিশ্ব ডেস্ক
সাফল্যের দুয়ারে মডার্নার টিকা, যুক্তরাষ্ট্রে তৃতীয় ধাপের ট্রায়াল
ফাইল ছবি
করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের বিভিন্ন প্রান্তে টিকা উদ্ভাবনের প্রচেষ্টা জোরেশোরে চলছে। আশার আলো দেখিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না এই টিকা উদ্ভাবনের প্রচেষ্টায় সাফল্যের দুয়ারে আছে।
সোমবার থেকে যুক্তরাষ্ট্রে এই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে। এই টিকা যে মানবদেহের জন্য নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সক্ষম সেটা এর আগে প্রমাণিত হয়েছে। খবর আনাদোলু এজেন্সি
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের মধ্যে এই টিকার দুটি ডোজ দেয়া হবে। তৃতীয় ধাপে দেখা হবে যে মাত্র দুই ডোজ দিয়ে করোনাভাইরাসের লক্ষণ ও তীব্র সংক্রমণ রুখে দেয়া যায় কি-না। এছাড়া ভাইরাসের কারণে যে মৃত্যুহার, সেটা কমানো যায় কি-না।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি মর্ডানার টিকা প্রসঙ্গে বলেন, এই টিকা বৈজ্ঞানিকভাবে যথাযথ। এখন তৃতীয় ধাপে দেখা হবে যে এই টিকা করোনাভাইরাসকে রুখতে পারে কি-না এবং সেটা কতদিন স্থায়ী হয়।
চলতি ধাপের ট্রায়ালে সফল হলে চলতি বছরের শেষের দিকে কয়েক মিলিয়ন ডোজ উৎপাদন করা হবে বলে জানিয়েছে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















