বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১১:১৩, ২৮ জুলাই ২০২০
আফগানিস্তানের হিন্দুদের আশ্রয় দিল ভারত
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে সে দেশের শিখ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উড়িয়ে এনে আশ্রয় দিয়েছে ভারত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইনের মাধ্যমে বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের লোকদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। যার ধারাবাহিকতায় আফগানিস্তান থেকে এই হিন্দুদের নিয়ে আসা হয়।
রবিবার বিকালে দিল্লিতে অবতরণ করে এই লোকগুলো। আফগান এয়ারলাইন ক্যাম এয়ারের একটি বিশেষ বিমানে করে তারা কাবুল থেকে ভারতে আসে।
যাত্রীদের মধ্যে ছিলেন এমন ১১ আফগান নাগরিক, যারা আফগানিস্তান থেকে পাততাড়ি গুটিয়ে ভারতে বসবাসে আগ্রহী ছিলেন। এরা সবাই শিখ বা হিন্দু সম্প্রদায়ের লোকজন। ভারত সরকার এবার তাদের সবার জন্য লং টার্ম (দীর্ঘমেয়াদি) ভিসার ব্যবস্থা করেছে। এমনকি বহন করেছে তাদের যাতায়াতের খরচও।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সম্প্রতি আফগানিস্তানে হিন্দু ও শিখদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। ফলে আমরা আফগানিস্তানের শিখ ও হিন্দু সম্প্রদায়ের অনেকের কাছ থেকেই অনুরোধ পাচ্ছি তারা ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করতে চান।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















