ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:২৭, ২৮ জুলাই ২০২০
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ওঠা কয়েক মিলিয়ন ডলার কারচুপির যে সাতটি অভিযোগ উঠেছিল তার সবকটিতে আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
জনাকীর্ণ আদালতে মঙ্গলবার বিচারক তার পর্যবেক্ষণে বলেন, এসআরসি ইন্টারন্যাশনাল তহবিল থেকে নাজিব রাজাক ৪২ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে নেন। এই ঘটনাকে ক্ষমতার অপব্যবহার মনে করছেন আদালত।
আদালতে এদিন নাজিবের ছেলেমেয়েরা উপস্থিত থাকলেও তার স্ত্রীকে দেখা যায়নি।
গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি আগেই সব ধরনের অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ওই সময় জানান, বিচারে দোষী সাব্যস্ত হলে আপিল করবেন।
নাজিব ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
‘এই শুনানির সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে আমি দেখেছি প্রসিকিউশন সফলভাবে অভিযোগ প্রমাণ কতে সক্ষম হয়েছে,’ মন্তব্য করে বিচারক মহম্মদ নাজলান মোহামাদ গজালী বলেন, ‘তিনি ক্ষমতার অপব্যবহার করে এসব কাজ করেছেন।’
নাজিবের দাবি, তিনি কোনো খারাপ কাজ করেননি। অর্থনৈতিক উপদেষ্টাদের দ্বারা ভুল পথে পরিচালিত হয়েছেন।
নাজিবের এই মামলাটি মালয়েশিয়ায় ১এমডিবি নামে বেশি পরিচিত। এটি দেশটির একটি রাষ্ট্রীয় ফান্ড। নাজিব ২০০৯ সালে নিজেই প্রতিষ্ঠা করেন। কথা ছিলো এর মাধ্যমে তিনি কুয়ালালামপুরকে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করবেন এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবেন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















