বিশ্ব ডেস্ক
কাবা শরীফে স্বর্ণখচিত নতুন গিলাফ পরানো হবে বৃহস্পতিবার
মহামারী করোনাভাইরাসের কারণে এবারের হজ ১০ হাজার ব্যক্তির অংশগ্রহণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতি বছরই হজের মৌসুমে কাবা শরিফে স্বর্ণখচিত কুরআনিক ক্যালিগ্রাফির নতুন কালো গিলাফ পরানো হয়। এবারো তার ব্যতিক্রম নয়, তাই এর ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার হজের দিন এবারের নতুন গিলাফ পরানো হবে।
গত শুক্রবার কাবা শরীফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি এই ঘোষণা দেন।
নির্দিষ্ট সংখ্যক শিল্পী বছরব্যাপী একান্ত শ্রম ও প্রচেষ্টায় প্রতিবছরই এ নতুন গিলাফ তৈরি করে থাকেন। ইতোমধ্যে কাবা শরীফের এ নতুন গিলাফ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। কাবা শরীফ ও মদিনার মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আস-সুদাইসি এ গিলাফ গ্রহণ করেন। আগামী বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী কাবা শরীফে এই নতুন গিলাফ পরানো হবে।
পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা এবং নতুন গিলাফ পরানোর জন্য বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ এই কাজে অংশগ্রহণ করবেন। প্রতি বছর ৯ জিলহজ এই প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে।
হজের কার্যক্রম সম্পন্ন করে এসে হাজিরা নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরিফ দেখতে পান। কাবা শরীফের কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয় ৬৭০ কেজি খাঁটি সিল্ক। এটি কালো রঙের হয়ে থাকে। এটিতে ১২০ কেজি সোনায় মোড়ানো সুতা এবং ১০০ কেজি রূপার সুতা ব্যাবহার করা হয়। এই গিলাফ ৪৭ খণ্ডে বিভক্ত করে কাবা শরীফের চারদিক আবৃত করে দেয়া হয়।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















