বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮, ২৮ জুলাই ২০২০
বিশ্ববাজারে রেকর্ডহারে বাড়ছে সোনার দাম
করোনা মহামারীর মধ্যে বিশ্ববাজারে দিনদিন রেকর্ডহারে বাড়ছে সোনার দাম। মঙ্গলবার (২৮ জুলাই) এ ধাতুর দাম বেড়ে আউন্স প্রতি ১ হাজার ৯৪৫ ডলার হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, চলতি বছরই আউন্স প্রতি ২ হাজার ডলারে পৌঁছাতে পারে সোনার দাম। এ নিয়ে চলতি বছর দফায় দফায় ২৮ শতাংশ বাড়লো স্বর্ণের দাম।
বিনিয়োগকারীদের মতে, সোনা কিনে রাখলে কোন সুদ বা লভ্যাংশ দিতে হয় না, কিন্তু সংকটের সময় বেড়ে যায় এ মূল্যবান ধাতুর দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স হিসেবে নির্ধারণ করা হয়। এক আউন্স সোনা ৩১ দশমিক ১শ' ৩ গ্রামের সমান।
রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অস্থিতিশীলতা, সবক্ষেত্রেই বিনিয়োগ কিংবা অর্থ সংরক্ষণের অন্যতম নিরাপদ মাধ্যম সোনা। এবার বিশ্বব্যাপী চলা মহামারীর মধ্যেও বিনিয়োগের নিরাপদ অবস্থান ধরে রেখেছে মূল্যবান এ ধাতু। জুলাইতে সবশেষ সর্বোচ্চ দাম উঠেছে আউন্স প্রতি ১ হাজার ৯৪৫ ডলার। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে সোনার দাম উঠেছিলো আউন্স প্রতি সর্বোচ্চ ১ হাজার ৯২০ ডলার।
আন্তর্জাতিক বাজারে বেড়েছে রুপার দামও। প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে ২৩ ডলারে। দাম বেড়েছে প্লাটিনামের। বিক্রি হচ্ছে আউন্স প্রতি ৯২২ ডলারে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















