ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ২৮ জুলাই ২০২০
আপডেট: ১৩:০৭, ২৮ জুলাই ২০২০

ভারতে দুইদিনে ১০ লাখের বেশি নমুনা পরীক্ষা

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে দ্রত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন প্রায় ৫০ হাজারের মতো করোনা আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এমন পরিস্থিতিতে করোনার লাগাম টেনে ধরতে রেকর্ড পরিমাণে বাড়ছে করোনার নমুনা পরীক্ষাও। 

ভারতে গেল ২ দিনেই নমুনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ। রোববার(২৬ জুলাই) দেশটিতে নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৫ হাজার জনের। পরদিন ২৭ জুলাই সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজারে।

এদিকে মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪৭ হাজার ৭০৪ জনের। একদিনে মৃত্যু হয়েছে আরও ৬৫৪ জনের।

ভারতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮৩ হাজার ১৫৭ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৪২৫ জনে।

তবে করোনা শনাক্তের পরিস্থিতিতে আতঙ্কিত নয় কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, করোনায় মৃত্যুর হার এখনো ভারতেই সবচেয়ে কম- মাত্র ২.২৮ শতাংশ। দেশে সুস্থতার হারও ৬৪ শতাংশ পেরিয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ