আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি দেড় লাখ ছাড়াল
ফাইল ছবি
করোনা আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলেছে। সাথে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। দেশটিতে এরই মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন।
দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ লাখ ৩৬ হাজার ৬০৩ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২১ লাখ ৪৬ হাজার ৩৬৩। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৯ হাজার ১শ জন।
এদিকে, করোনায় আক্রান্তের সংখ্যায় নিউইয়র্ককে পেছনে ফেলেছে ক্যালিফোর্নিয়া। এতদিন পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন আক্রান্তের সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়ায়। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে আছে নিউইয়র্ক।
ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৮২৫। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৫৪৫ জন। অপরদিকে, নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৪৬২ জন। এর মধ্যে মারা গেছে ৩২ হাজার ৭০৮ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















