আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪২, ২৯ জুলাই ২০২০
বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন করল চীন
করোনা মহামারির মধ্যেই বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন সম্পন্ন করেছে চীন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার সমুদ্রের বুকে বিশাল ওই বিমানটির পরীক্ষা চালায় বেইজিং।
এর আগে ২০১৭ সালে বিমানটি প্রথম আকাশে ওড়ে এবং ২০১৮ সালে একে একটি বিল থেকে পরীক্ষাম‚লকভাবে ওড়ানো হয়। এজি৬০০ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ পরিসরের ‘বিমান পরিবারের’ সদস্য। এই পরিবারের কোড নেম হচ্ছে ‘খুনলুং’। এই পরিবারের অন্য দুই সদস্য হচ্ছে ওয়াই-২০ এবং সি-৯১৯। কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চীনের স্থানীয় প্রযুক্তিতে তৈরি এজি৬০০ নামের দূরপাল্লার বিমানটি জটিল আবহাওয়াতেও উড়তে সক্ষম।
রবিবার সকালে পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংতাওয়ে সমুদ্রের ওপর সফলভাবে উড়েছে বিমানটি। ছিংতাওয়ের সমুদ্র থেকে এদিন সকাল ১০টা ১৮ মিনিটে উড্ডয়ন করে এটি সফলভাবে প্রায় ৩১ মিনিটের টেস্ট ফ্লাইট সম্পন্ন করে। সমুদ্র থেকে বিমানটির সফল পরীক্ষামূলক উড্ডয়ন ও টেস্ট ফ্লাইট সম্পন্ন করাকে এর আরও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন সমুদ্র থেকে টেস্ট ফ্লাইট সম্পন্ন হওয়ার পর বিমানটিকে আরও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল একে আনুষ্ঠানিকভাবে অপারেশনে নামানো হবে।
২০০৯ সালে এজি৬০০ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল। বিশেষ মিশনের জন্য উপযোগী করে তৈরি চীনের প্রথম সুপরিসর বেসামরিক বিমান এটি। একে দাবানল নেভানো, সমুদ্রে উদ্ধার-অভিযান চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















