ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৩, ২৯ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্রকে কড়া মাশুল দিতে হবে: ড. ফাউচি

কোভিড নিয়ন্ত্রণে না এলে যুক্তরাষ্ট্রকে অনেক মৃত্যু দেখতে হবে বলে জানান, যুক্তরাষ্ট্রের অন্যতম অ্যালার্জি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ফাউচি। তিনি আরও বলেন, ‘আপনি যদি বর্তমানে ঘটা মৃত্যুগুলোর দিকে তাকান, প্রতিদিন যুক্তরাষ্ট্রেই হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন। -সিএনএন

ড. ফাউচি বলেন, ’আমাদের সামনে ভয়াবহ দুঃসময় অপেক্ষা করছে। ভ্যাকসিন তৈরি করা ছাড়া এই বিপদ থেকে উত্তরণের আর কোনও পথ নেই।’

তবে তিনি মনে করেন, চলমান গবেষণারত ভ্যাকসিনের একটি যে কাজ করবেই এমন কোনও নিশ্চয়তা এখনও নেই। তবে আশা ছাড়ার সুযোগ নেই।

ড. ফাউচি এখনও মনে করেন, সামাজিক দূরত্ব বজায় রাখা আর মাস্ক পরার কোনও বিকল্প নেই। ট্রাম্পের দিকে তিনি ইঙ্গিত করে বলেন, ব্যবসাযীরা চিকিৎসার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিলে এর ফল মন্দই হয়।

এদিকে বিভিন্ন রাজ্যে করোনা পজিটিভ বাড়ার বিষয়ে গভর্নরদের দায়ী করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, গভর্নররা একটু সচেতন হলে এভাবে মানুষের মৃত্যু হতো না।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ