আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০২, ২৯ জুলাই ২০২০
আপডেট: ০৩:০৪, ২৯ জুলাই ২০২০
আপডেট: ০৩:০৪, ২৯ জুলাই ২০২০
হেলমেট না পরায় কপালে বাইকের চাবি গেঁথে দিল পুলিশ
বন্ধুকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন এক যুবক। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। ট্রাফিক নিয়ম ভাঙায় সেই বাইকচালকের কপালে তাঁরই মোটরসাইকেলের চাবি গেঁথে দিয়েছে পুলিশ। সোমবার রাতে ভারতের উত্তরাখণ্ডের উধম সিংহনগর জেলায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেট না পরার জন্য ওই দুই যুবককে দাঁড় করায় পুলিশ। তার পরই দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। তর্ক চলাকালীন এক পুলিশ বাইকের চাবি খুলে নিয়ে আচমকাই চালকের কপালে সেটা গেঁথে দেন। গুরুতর জখম হন ওই যুবক।
এদিকে পুলিশকর্মীর এমন ভূমিকায় প্রবল সমালোচনার মুখে পড়েছে উত্তরাখণ্ড সিটি পুলিশ। অভিযুক্ত তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















