বিশ্ব ডেস্ক
আপডেট: ১২:১৪, ২৯ জুলাই ২০২০
আজ বিশ্ব বাঘ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাঘ বাড়াতে পণ, রক্ষা করি সুন্দরবন’। করোনার কারণে এবারের বাঘ দিবসে বড় কোনো অনুষ্ঠান থাকছে না। তবে ওয়েবিনারে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচনায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিবেন।
বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ও সচেতনতা বাড়াতে বুধবার (২৯ জুলাই) বিশ্বের অন্যান্য দেশের মতো পালিত হচ্ছে বাংলাদেশে বিশ্ব বাঘ দিবস।
রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। ২০১৫ সালের বাঘশুমারির প্রতিবেদন অনুসারে, সুন্দরবনের বাংলাদেশ অংশে মাত্র ১০৬টি বেঙ্গল টাইগার ছিল। পরে, ২০১৭-২০১৮ বাঘশুমারিতে সেখানে ১১৪টি বাঘ শনাক্ত করা হয়।
বন বিভাগের তথ্য মতে, ২০০১ থেকে ২০২০ সালের মধ্যে ৪৮টি বাঘ মারা গেছে। এর মধ্যে ২২টি সুন্দরবনের পূর্ব বিভাগে এবং ১৬টি পশ্চিম বিভাগে মারা যায়। এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ১০টি বাঘের চামড়া উদ্ধার করে।
প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হোসাইন চৌধুরী বলেছেন, “বাঘ সংরক্ষণ” নামে একটি প্রকল্প চালু করা হয়েছে যা আগামী মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিন বছরের এ প্রকল্পে ব্যয় ৪৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি যদি অনুমোদিত হয়, তাহলে ২০২১ সালের জানুয়ারির মধ্যে কার্যক্রম শুরু করা হবে।
ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, হাজার হাজার মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল।
বিশ্ব ঐতিহ্যের স্থান সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ানোরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঘিনী ও বাঘের অনুপাত থাকার কথা চারের বিপরীতে এক। কিন্তু এখন তা আছে দশের বিপরীতে এক। সুন্দরবন পূর্ব বন বিভাগের অবস্থা খুবই নাজুক। সেখানে স্ত্রী বাঘের তুলনায় পুরুষ বাঘ খুবই কম। পশ্চিম থেকে পুরুষ বাঘ ধরে পূর্ব বন বিভাগে স্থানান্তরের জন্য একটি আধুনিক প্রযুক্তির লঞ্চ কেনা হবে।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় আইলা থেকে নিয়ে সর্বশেষ আম্ফানে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারত, যদি সুন্দরবন না থাকত। এ ধরনের ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সঠিক চিত্র তুলে আনতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রকল্পের আওতায় ১২টি ড্রোন কেনা হবে। সুন্দরবনের প্রতি রেঞ্জে চারটি করে ড্রোন দেওয়া হবে। ড্রোন কেনা হলে খুব কম সময়ে যেকোনো ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করে সে অনুযায়ী ত্বরিৎ পদক্ষেপ নেওয়া সহজ হবে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















