আন্তর্জাতিক ডেস্ক
হাঙ্গরের আক্রমণে মারা গেলেন যুক্তরাষ্ট্রের এক নারী
সংগৃহীত
যুক্তরাষ্ট্রে হাঙ্গরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। দেশটির কানাডা ঘেঁষা সীমান্ত রাজ্য মেইনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
পোর্টল্যান্ড শহরের কাছেই বেইলি আইল্যান্ডের পাশে সোমবার সাঁতারে নেমেছিলেন জুলিয়ে হলোওয়াখ। সেখানে বিশাল আকৃতির সাদা এক হাঙ্গরের ভয়াবহ আক্রমণের শিকার হন তিনি। তাতে প্রাণ যায় ৬৩ বছর বয়সী এই নারীর। সম্প্রতি নিউ ইয়র্কের একটি ফ্যাশন হাউসের নির্বাহী পদ থেকে অবসরে যান জুলিয়ে।
যুক্তরাষ্ট্রের মেইনের ইতিহাসে হাঙ্গরের আক্রমণে এটা দ্বিতীয় প্রাণহানির ঘটনা। প্রচণ্ড ঠান্ডার কারণে সাধারণত এই অঞ্চলে প্রাণীটির উপস্থিতি খুব একটা লক্ষ্যণীয় নয়।
পোর্টল্যান্ড প্রেস হেরাল্ডের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, তীর থেকে মাত্র আঠারো মিটার দূরে মেয়েকে নিয়ে সাঁতার কাটছিলেন জুলিয়ে। হাঙ্গরের আক্রমণে পড়ার সময় পাশেই ছিল ম্যাকেরেল কোভ নামে আরেক নারী। তবে তিনি কোনো চোট পাননি।
জুলিয়ের প্রতিবেশি টম হোয়াইট জানালেন, তার অফিস থেকে জানালা নিয়ে ঘটনাটি দেখেছেন তিনি।
“সাঁতারে নেমে মজা করছিল, হাসছিল তারা। হঠাৎ করেই জুলিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আচমকা পানির নিচে চলে যায়। মনে হচ্ছিল পানির নিচে তাকে কেউ টানছে।”
এরপর জুলিয়ের দিকে তার মেয়ে এগিয়ে যায় বলে জানান টম। আরও একজন প্রত্যক্ষদর্শী জানান পানিতে অনেক রক্ত দেখা যাচ্ছিল।
পরে দুই জনের সহায়তায় জুলিয়েতে তীরে নিয়ে আসা হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















