আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপে করোনার সংক্রমণ ছড়াচ্ছে তরুণরা: ডব্লিউএইচও
ফাইল ছবি
ইউরোপে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা করছে এই সংক্রমণ বৃদ্ধিতে তরুণ-যুবকদের ভূমিকা থাকতে পারে।
সংস্থাটির ইউরোপ অঞ্চলের পরিচালক ড. হ্যান্স ক্লুগ বলেনন, তরুণ-যুবকদের মধ্যে সংক্রমণ বাড়ছে এবং ইউরোপে হঠাৎ করে সংক্রমণ বাড়ার কারণ হয়তো সেটাই। ডা. ক্লুগ বিবিসিকে বলেন, ইউরোপের সরকারগুলোর উচিত এখনই তরুণ জনগোষ্ঠীকে সঠিক বার্তা দিয়ে সতর্ক করা।
তিনি আরও বলেন, একের পর এক দেশের কোনো কোনো অঞ্চলে নতুন করে সংক্রমণ বাড়ছে। আমরা বুঝতে পারছি এটি হচ্ছে মানুষের আচরণে পরিবর্তনের কারণে।
এই স্বাস্থ্য বিশেষজ্ঞের ভাষ্য, কয়েকটি দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কম-বয়সীরা অধিক মাত্রায় সংক্রমিত হচ্ছে। সুতরাং তাদেরকে কীভাবে সাবাধান করা যায় তা নিয়ে বিশেষ ভাবনা-চিন্তার প্রয়োজন।
ইউরোপের দেশগুলোতে সব কিছু সীমিত আকারে চালু হওয়ার পর মানুষ সামাজিক দূরত্ব মানছেন না। সমুদ্র সৈকতগুলোতে অনেক মানুষের ভীড় দেখা গেছে।
তিনি বলেন, কিন্তু তাদের যেমন নিজেদের ব্যাপারে দায়িত্ব রয়েছে, তেমনি তাদের বাবা-মা, দাদা-দাদী এবং পুরো সমাজের প্রতি দায়িত্ব রয়েছে।
এই ডব্লিউএইচও কর্মকর্তার পরামর্শ, কীভাবে সাবধান থাকতে হয় সেই জ্ঞান এখন আমাদের রয়েছে সুতরাং প্রতিটি মানুষকে তা কাজে লাগাতে হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















