বিশ্ব
প্রকাশিত: ১১:২৩, ৩০ জুলাই ২০২০
হাজিদের নিরাপত্তায় প্রথমবারের মতো নারী পুলিশ
করোনাভাইরাস মহামারির মধ্যে সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবারের বার্ষিক হজ। এর মধ্যেও বিরল এক নজির গড়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তা নারী পুলিশদের অফিসারদেরও মোতায়েন করা হয়েছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
কয়েক বছর ধরে নারীর ক্ষমতায়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। এর মধ্যে গত বছর নারীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হয়। এর অংশ হিসেবে মক্কার হজ নিরাপত্তাবাহিনীতে পুরুষ সহকর্মীদের পাশাপাশি নারী পুলিশ অফিসারদেরও মোতায়েন করা হলো।
করোনার সংক্রমণ রোধে কঠিন বিধিনিষেধ বজায়ের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। হজের দ্বিতীয়দিন হাজিরা পবিত্র নগরী মক্কায় পৌঁছায়। হাজিরা নিরাপদ দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধগুলো মানছে কি-না তাতে সতর্ক দৃষ্টি নিরাত্তাকর্মীদের।
হাজিদের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর মধ্যে একজন আফনান আবু হুসেইন, পুলিশ সার্ভিস ট্রেনিং থেকে প্রথম নারী ক্যাডেট ব্যাচের সদস্য। পুরুষদের পাশাপাশি নারীদেরকেও হাজিদের নিরাপত্তার দায়িত্ব পালনে অনুমতিতে উচ্ছ্বসিত তিনি।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়



















