ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ৩০ জুলাই ২০২০

ভারতে গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫০ হাজারের বেশি করোনা রোগী

করোনাভাইরাসে বিপর্যস্ত  সমগ্র বিশ্ব। প্রতিদিনই সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ভারতে করোনাভাইরাসে সংক্রমণের হার প্রায় প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫২ হাজার১২৩ জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত মোট ১৫,৮৩,৭৯২ লাখ মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে চিকিৎসার পর ইতমধ্যে ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন সুস্থ জীবনে ফিরেছেন।

বর্তমানে দেশটিতে করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৬৪.৪৩ শতাংশ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৭৫ জন, ফলে দেশটিতে এপর্যন্ত ৩৪ হাজার ৯৬৮ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ১ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৩৮২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। শুধু বুধবার দেশেটিতে মোট ৪ লাখ ৪৬ হাজার ৬৪২ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্রে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ