আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমার সীমান্তে হামলায় ভারতীয় ৩ সেনা নিহত
ফাইল ছবি
মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
এই সময়ের দেওয়া তথ্য অনুসারে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ও গুলিতে ৪ আসাম রাইফেলসের এই সদস্যরা হতাহত হয়েছেন।
বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এরপর চালাতে থাকে এলোপাতাড়ি গুলি।
এ সময় পালটা গুলি ছোড়েন জওয়ানরাও। দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় আসাম রাইফেলসের অন্তত তিন জওয়ানের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়েই ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত বাহিনী। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















