আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:২৯, ৩০ জুলাই ২০২০
সাতটি দেশের জন্য এখনই খুলছে না কুয়েতের দ্বার
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল কুয়েতের বিমান চলাচল। আগামী ১ আগস্ট থেকে বিশ্ববাসীর জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
তবে বাংলাদেশসহ সাতটি দেশের জন্য এখনই দ্বার খুলছে না কুয়েত। অর্থাৎ এই সাতটি দেশের নাগরিকদের জন্য কুয়েতে প্রবেশ নিষিদ্ধই থাকছে।
বৃহস্পতিবার(৩০ জুলাই) কুয়েতের সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন (জিসিসি) দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে এক টুইটে জানিয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইরান ও ফিলিপাইন ছাড়া বাকি দেশগুলোর নাগরিকেরা কুয়েতে যাতায়াত করতে পারবেন।
চলতি মাসের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে পাঁচ ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার পরিকল্পনা অনুসারে ১ আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় কুয়েত সরকার।
এসময় স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ৩০ শতাংশ ধারণক্ষমতার শর্ত মেনে ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। এক্ষেত্রে যাত্রীদের মাস্ক-গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। বিমানবন্দরে আসতে-যেতে স্ক্যানার মেশিনের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে।
ছুটিতে থাকা প্রবাসীদের ভ্রমণের অন্তত চারদিন আগে কুয়েত দূতাবাস অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে পিসিআর সনদ গ্রহণ করতে হবে। কুয়েত বিমানবন্দরে পৌঁছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ফরম পূরণ করতে হবে। সরকার প্রয়োজন মনে করলে তারা সরকারি কোয়ারেন্টাইন সেন্টার অথবা হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য থাকবেন।
সূত্র: কুয়েত টাইমস
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















